Sunday, May 8, 2016

একটি ছায়র গল্প


আপনি অফিসে যেয়ে শুনলেন যে আপনারা চাকুরী নাই । আর হিসাহের গড়মিল জনিত কারনে আপনার নামে মামলা হয়েছে । কিন্তু আপনি জানেন এই সবের কিছুই আপনি করেন নাই । বাসায় এসে দেখলেন আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স পেপার দিয়েছে ।
কারন অফিস থেকে জেনেছে আপনি চুরি করেছেন আর সেই জনিত কারনে চাকুরী চলে গেছে । আর আপনাকে আগামী এক মাসের মধ্যে অফিসে প্রায় ৫০ লক্ষ টাকা জামা দিতে হবে না হয় জেল হয়ে যাবে । যেহেতু আপনি অনেক কষ্ট করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনিছেন তাউ তা আপনার স্ত্রীর নামে । স্ত্রী দেখল এটা বেচা ছাড়া টাকা দেয়া সম্ভব না। তাই সে আগেই সিদান্ত নিল আপনাকে তালাক দেয়ার । বাসার দারোয়ান আপানকে আর বাসায় প্রবেশ করতে দিচ্ছে না। আপনার দরকারি জিনিস পত্র সব একটা ব্যাগে দারোয়ান আপনাকে দিয়ে দিল । তাই নিয়ে এক বন্ধুর বাসায় যাচ্ছেন । এমন সময় একটা দুর্ঘটনা ঘটলো ।
আপনি ঢাকা মেডিক্যাল পুলিশের গাড়ি এনে ভর্তি করালো । আপনার আপন জন রা শুনল কিন্তু কেউ খবর নিতে আসলো না। সময় গড়িয়ে একমাস । আপনার টাকার অভাবে ঢাকা মেডিক্যালর বারান্দায় আর আবার পুলিশ এসে আপনাকে নিয়ে গেল জেলে । আপনার অবস্থা চরম অবনতি হয়েছে । মামলা চালাবার টাকা নেই । তিন মাস হয়ে গেল আপনি জেলে । কেউ আসে নাই আপনাকে দেখতে ।
এর মধ্যে খবর পেলেন আপনার স্ত্রী অন্য একজন কে বিয়ে করছে । আপনি সব আশা ভরসা আর বিশ্বাস শেষ । এর মধ্যে জেলে আপনার জামিনের কাগজ এসেছে । আপনি
খুব অবাক হলেন কে আমার জাবিন কারলো । জেল গেইট থেকে বের হয়ে দেখলেন
যাকে আপনি সব চেয়ে অবহেলা করেছেন । যার কথা সব সময় ভুল মনে হত । যার সাথে রাগ করে আপনি তাঁকে না জানিয়ে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন । যাকে
প্রায় বলতেন আমি লিখা পড়া শিখেছি , আমি আমার ভাল মন্দ খুব বুঝি আপনি আমাকে নিয়ে চিন্তা করার কোন দরকার নেই ।
সেই অবহেলিত ব্রৃদ্ধা পিতা আপনার জন্য দাঁড়িয়ে জেল গেইটে । আপনাকে বুকে
জরিয়ে বলছে বাবা কোন চিন্তা করিস না। আমি বেঁচে আছি । আমি জানি আমার ছেলে
নিরপরাধ । আপনাকে পরম মমতায় জরিয়ে ধরল শক্ত করে ।
তখন আপনার কেমন লাগবে । যার বাবা বেঁচে আছে তার ছায়া বেঁচে আছে !!!

No comments:

Post a Comment