
-----------------------
একটা শহর খুঁজে ফিরি শান্ত নদীর মত
কবিতা লিখে ভাসাতে চাই তাঁদের মাঝে
যারা পথ চেয়ে আছে চাতকের মত শান্ত
আমার কবিতায় ঘুমাবে ঐ শীতল শহর ।।
জ্বলে গেছে দেশলাইয়ার শেষ কাঠিও আধারে
প্রগাঢ় অন্ধকারে সঙ্গ দিতে দিতে ক্লান্ত শহর
অন্ধকার শহর নিয়ে কবিতা লিখেছে কবি--
কবি অন্ধকারের মাঝে প্রত্যাশার আলো জ্বালে
প্রিয়তমকে কবি শহরের গল্পশোনাচ্ছে শান্ত মনে
কি সুন্দর শহর তবে অন্ধকারে ডুবে আছে ?
গভীর অন্ধকার এ শহরে আলো কবিতা লিখি !!
পৃথিবীর সুন্দর কবিতার অনুসন্ধান করি এসো
জিজ্ঞাসু চোখে কবির অপার কৌতূহল এ শহরে !
কবি বিস্ময়ে চেয়ে দেখে কিছু চোখ আলো খুঁজে ।
অতঃপর কবিতার কবিকে প্রত্যাশিত শহর দেয়
পরিত্রাণ পায় অন্ধকার অল্প অল্প করে আলোতে
অন্ধকার দিনগুলি দ্রুত কেটে যায় নদীর জলে
বিমর্ষ স্মৃতিগুলি এখন কবি ভুলিতে চায় কবিতায়
রাতের পর দিন,দিনের পর রাত ক্রমাগত যায়
মাসের পর বছর, বছরের পর বছর এ শহরে।
কত বছর কেটে গেলো এ শহরে কবির খাতায় ,
কবিরা জন্ম মূর্খ রূপেই রয়ে অচেনা হয় একদিন
কবির কথা বলেনি কেউ, রাখেনি কেউ সন্ধান
একটা শহর খুঁজছি-ভালবাসার নতুন করে আবার.....................
No comments:
Post a Comment