Tuesday, December 29, 2015

অনু গল্প-- Death Application (ডেথ অ্যাপ্লিকেশন )


--------------- সেলিনা জাহান প্রিয়া ---------------
বিঃ দ্রঃ- দুর্বল মনের মানুষরা পড়বেন না
--------------------------------------------------
ফেসবুক এ আজকাল বিভিন্ন মজার মজার অ্যাপ্লিকেশন থাকে ,যেমন ফাইন্ড ইওর ভ্যালেন্টাইন হু উইল বি ইওর সিক্রেট লাভ , বা কে আপনাকে গোপনে ভালবাসে । আপনাকে আসলে কত বয়সের মনে হয়
এই সব অ্যাপ্লিকেশন গুলো অ্যাক্সেস করে মজার মজার উত্তর পেতে তরু খুব পছন্দ করে । যখন কোন নতুন অ্যাপ্লিকেশন পাবে তখনেই তাতে প্রবেশ করবে আর ফেস বুকে শেয়ার করবে । কত লাইক কত কমেন্ট পাওয়া যায় টা নিয়ে সে খুব মজা
উপভোগ করবে।
রাতেও শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছে আর পুক দেয়া তার একটা স্বভাব । সব চেয়ে বড় কথা ফেস বুকে ফান করা একটি রোজকার সাবজেক্ট ।।
আজ তরু লক্ষ্য করলো নতুন একটা অ্যাপ্লিকেশন "ফাইন্ড ইওর ডেথ ডেট এন্ড টাইম"
বেশ মজার তো অ্যাপ্লিকেশন
তরু ভাবলো দেখি কি রেসাল্ট দেয় এই অ্যাপ্লিকেশন ? এটা আসা মাত্রই টাইম লাইনে শেয়ার করে সবাই কে জানতে চাইব , আমার মরার তারিখ জেনে আমার ফেসবুক বন্ধুরা কে কি বলে ।
তরুর ডেথ ডেট আর টাইমের ...রেসাল্ট এলো ডেট - ৩১ /১২/২০১৫ টাইম রাত ৩.৩০ এ এম ।
তরু মরার তারিখ দেখে হাসতে লাগল । ফেস বুকে শেয়ার করলো । কারন তখন রাত ১২.৩০ মিনিট ৩১/১২/২০১৫ । তার সকল বন্ধুরা লাইক কমেন্ট করতে লাগলো । একজন লিখল বন্ধু বিয়ে না কইরাই মরিস না । তোমার হাতে তো সময় কম । গার্ল ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিলে ভাল হত । কত রঙ টং কমেন্ট আসতে লাগলো ।
তরু খুব মজার মজার উত্তর দিচ্ছে । হাত ঘড়িটা দেখল রাত তিনটা । একটা সিগারেট মনের সুখে টেনে শেষ করলো আবার লিখল ফেবু বন্ধুরা এই অ্যাপ্লিকেশন মতে আমি মাত্র ৩০ মিনিট আছি । এর মধ্য মোবাইল বেজে উঠল । গার্ল ফ্রেন্ড নিশি
হ্যালো বলতে ই বলে উঠলো বাচা মরা নিয়ে জোক করা ঠিক না । আর তুমি মরলে মর তোমার কোন বন্ধু কে আমার মোবাইল নাম্বার দিলে কাল কে তোমার খবর আছে বলেই ফোন কেটে দেয় । তরু চেয়ে দেখে রাত
এখন বাজে ৩:২৫ :০০ প্রেডিকশন অনুযায়ী আর কিছুক্ষণ বাদেই সেই সময়
তরু চিন্তা করছে ..আবার পরমুহূর্তে ভাবলো ধুস এগুলো তো জাস্ট মজার ..এসব কখনও সত্যি হয় নাকি ...এই বলে ওয়ালে শেয়ার করে দিয়ে চ্যাট করতে শুরু করল ..ভুলেও গেল ..হঠাৎ চেয়ে দেখে জানালার গ্রিল কেটে কয়েক জন তার ফ্ল্যাটে প্রবেশ করে ছে । তরু কিছু বলার আগেই তরু কে চার জন মিলে ধরে ফেলে । তরু দেখে
একজন তার গার্ল ফ্রেন্ডের এক্স লাভার । কিছু বুঝে উঠার আগেই এলো পাথারি চাকু দিয়ে আঘাত করে হত্যা করে । ঘড়িতে রাত ৩.৩০ মিনিট ।।

No comments:

Post a Comment