Wednesday, December 30, 2015

সে............শুধুই তুমি


------------------------------- সেলিনা জাহান প্রিয়া
বুকের ভেতর বৃষ্টি তুমুল ছন্দে সমুদ্রের কাঁপন ধরায় যে
সে................শুধুই তুমি!
পাখিদের সুরে যার নাম শুনে অসংখ্য বার প্রেমে পড়েছি
সে ............. শুধুই তুমি!
আঙ্গুল ছুঁয়ে,গহীনে স্বপ্ন সাজিয়ে আমার সাত সমুদ্দুর ভালোবাসায়
সে............শুধুই তুমি!
রোদ্দুরের দিক যে মেঘ ক্ষণিকের ছায়া দিয়ে ক্লান্ত ভুলায়
সে............শুধুই তুমি!
আমার অস্তিত্ব দিগন্তরেখায় উদিত ধ্রুবতারা হয়ে জ্বলে যে
সে............শুধুই তুমি!
চোখের কাজলের ভাজে ভাজে যে লাজুক ছন্দ লুকিয়ে হাসে
সে............শুধুই তুমি!
পুষ্প বনে মাতাল সুরভি হাওয়ায় নীল প্রজাপতি উড়ায়ে যার জন্য
সে............শুধুই তুমি!
ঘাসের ডগায় একবিন্দু শিশির শীতের সকালে যে হিরা রঙ ছারায়
সে............শুধুই তুমি!
আমার অঙ্গুলি স্পর্শে তোলে নিয়ে -কপাল ছুঁয়ে যে সোহাগ ছোঁয়ায়
সে............শুধুই তুমি!
সদ্যফোটা রক্তজবা হতে লাল রঙ নিয়ে যে আমার পা রাঙায়
সে............শুধুই তুমি!
দু’কদম হেঁটে ঐ দুটি হাত বুকে জড়িয়ে যে আমায় নীল আকাশ দেখায়
সে............শুধুই তুমি!
ভালোবাসার সাজানো বাগানে একজন উত্তরসূরি মহাআনন্দে যে আছে
সে............শুধুই তুমি!
প্রাণের ভাস্কর্য যে খুব যত্নে গড়ে তুলবে আপন প্রানের জন্য চিরদিন
সে............শুধুই তুমি!
চোখের ভেতর আরেক চোখ,এক চোখে সূর্যের মত আমায় দেখে
সে............শুধুই তুমি!
যার চাওয়া বেশী কিছু নয়! একটু- আধটু ভালোবাসা অভিমানী চোখের জল
সে............শুধুই তুমি
আজন্মকাল প্রেমের সুরভির সুরা তৃপ্ত করেছে উতল নিঃশ্বাস, আমার
সে............শুধুই তুমি

No comments:

Post a Comment