Monday, December 21, 2015
ঋণের প্রাপ্তি ফিরে আসবেই !!!
--------সেলিনা জাহান প্রিয়----------
ভাবনাতেই তোমার নষ্টামি খুঁজে পাই
কি সুন্দর করে এক বন্ধু বলে অন্য বন্ধু কে
"আগে তো মন জয় করতে হবে তারপর বাকিটা ফ্রীতেই পাওয়া যাবে"
মনের কি মুল্য দেহের উত্তাপে ! হায় প্রেম কত তামসা ।
তোমাদের এমন ভাবনাই তোমাদের অশান্তির মুল ।
প্রকৃতি কোন ঋণ রাখে না !
আজ না হোক কাল তোমাদের প্রাপ্তি
কোন না কোন ভাবে তোমাদের নিকট ফিরে আসবেই !!!
ভাবনাতেই তোমার ছলনা ! মন দেখ না অর্থ দেখ নারী
প্রেমের কথা মুখে বলে অন্তরে পোষ লালসার নীল সাড়ী
না পাও স্বামী না পাও সংসার না পাও প্রেম
শুধু দোষ তকদীর কে !
তোমাদের এমন ভাবনাই তোমাদের অশান্তির মুল ।
প্রকৃতি কোন ঋণ রাখে না !
আজ না হোক কাল তোমাদের প্রাপ্তি
কোন না কোন ভাবে তোমাদের নিকট ফিরে আসবেই !!!
Subscribe to:
Post Comments (Atom)

This comment has been removed by a blog administrator.
ReplyDelete