Saturday, January 23, 2016

কবিতার রাজপুত্র

---- সেলিনা জাহান প্রিয়া- কবিতার রাজপুত্র চলে এসো হিমশীতল বিকেলে
তোমার পঙ্খী রাজে চরে পারিদেব সাত সমুদ্র
শত নদী পাহাড় শস্য শ্যামল বন বনানী আজ,
নতুন সকাল দেখব আমি বর্ণালী হাওয়ায় উড়ে
আকাশ থেকে ঝড়বে আলো মনের জানালায় ।
আকাশ ছুয়ে মেলব ডানা সাদা মেঘ হয়ে আমি
হয়তোবা এই ছুটে চলা অন্তহীন কবিতার রাজপুত্র
খোজা খুজি কতোদিকে,বে-হিসেবী মনের কথা বলা
মনের অনন্ত আকাংখ্যা সত্য বৈচিত্রময় এ পৃথিবী
অবিরাম বর্ষন, স্বপ্ন দেখানো কর্ষিত ভূমিতে আমি
মায়াবী ধুলী ঝড় কুয়াসার চাদরের রোমাঞ্চ রহস্য
উদ্দীপ্ত সূর্যালোক, সাত সকালে তুমি কবিতার রাজপুত্র ।
আমি একটু বাতাস হয়ে উড়িয়ে উড়ে যেতে চাই
আমার ঘন কালো চুলে একটু বৃষ্টি নামুক অসময়ে
ঢেউ খেলানো চুলে একটু মিষ্টি হাসি তোমায় দেখি
তোমার ঐ বাকা চাহনি স্বপ্নে চেয়ে থাকি কবিতার রাজপুত্র ।
চলে এসো মহা প্রান, আনন্দ সময় একসাথে চলি
দেখো কত কর্মযজ্ঞ পৃথিবীর আলোয় আমি পথ চেয়ে
কতো কাজ নির্ধারিত তোমার জন্য কবিতার রাজপুত্র
তোমাকেই করতে হবে স্বাক্ষর হে কবিতার রাজপুত্র
জীবনের সীমাবদ্ধতায় তুমি নিশ্চুপ থাকতে পারোনা
জেগে ওঠ মহা প্রান জেগে দেখ আমি আলো জ্বেলে থাকি
তোমার লোক জন দাড়িয়ে আছে প্রহরী কিন্তু নাই
কবিতার রাপুত্র নাম জন্মের আগেই থেকেই স্বাক্ষরিত ।
কুঞ্জনে উড়ছে পাখী প্রস্ফুটিত সকাল কবিতার রাজপুত্র
শুরুহচ্ছে এক একটি দিন আলো হয়ে গগনে সূর্য্য দেখি
চলে আসো মহা প্রান জেগে কবিতার রাজপুত্র ।।
শীতের এই কনকনে বাতাসে চলে এসো হিমশীতল বিকেলে
নি:স্তব্ধ পাতার আওয়াজ কুয়াশার চাদরে অবিরত আমার
র্স্পশে যেন মিশে যাই আমি গভীর অন্ত:রালে কবিতার রাজপুত্র
দূরের পথ শুধুই বিস্তৃত যেন গন্তব্য আজও বহুদূর !
নি:শ্বাসের প্রতি ক্ষণে উপলব্ধি জীবনের সীমাবদ্ধতায়
শিশিরের ফোঁটা ছুয়ে যাওয়া কুয়াশার ঝাপসা আলোই
তার দেখা পাওয়া আমার কবিতার রাজপুত্র ।।

No comments:

Post a Comment