-- সেলিনা জাহান প্রিয়া ---
আমি তোমাকে ভালবাসি
বিশ্বাস কর আমি তোমার
প্রেমিক বা প্রেমিকা না ।
আমি তোমার খোঁজ খবর রাখি
তুমি কেমন আছ রোজ জানতে চাই
কিন্তু আমি তোমার ভালবাসা না ।
তোমার সাথে আমার রক্তের বন্ধন নাই
তুমি আমার কোন পরম আত্মীয় না
তোমার সাথে আমি প্রান খুলে হাসি
আমার জমানো কষ্ট গুলি ভাগ করি
রোদ বৃষ্টি শীতে এক সাথে ছুটাছুটি ।
এক কাপ বা পানি এক পাত্রে পান করি
তুমি কোন জাত কি ধর্ম বিভেদ নাই
উঁচু নিচু পোশাক অর্থের দেয়াল নাই
নদী পাহার সমুদ্র বা অন্ধকার পথ
নারী না পুরুষ কোন সমস্যা নাই
কারন তুমি আমার একজন বিশ্বাসী বন্ধু ।
একজন বন্ধুর হাত মায়ের মতো কোমল
শাসন বন্ধুর হয় পিতার মতো উজ্জল
আনন্দ গুলো বোনের মতো পরশ ভুলায়
সহযোগিতা একদম ভাইয়ের মতো
ভালবাসা প্রেমিক প্রেমিকার চেয়ে
অনেক অনেক গুন বেশী স্বাধীন
বন্ধু তুমি বন্ধু আমি চির দিন ।।

No comments:
Post a Comment