---- সেলিনা জাহান প্রিয়া------
তোমার জন্য এই বৃষ্টির ছন্দ টিপ টিপ ঝরে
তোমার-আমার শত ঈর্ষার দেয়াল চূর্ণ-বিচূর্ণ হয়
নিমিষেই গড়ে উঠে সহানুভূতির মেঘ রোদ খেলা
ভিজে যাবো আজীবন-এই বৃষ্টির টিপ টিপ ঝরে
হাজারো তারা মিটি মিটি হাঁসে!
সকাল বেলা পাখি তার অমধুর কণ্ঠে
না হয় বাঁধবো অসুখ দেহে-অনন্তকাল!
তুমি আদর করে এসে বৃষ্টি মাথা ভিজিয়ে দিবে!
বলবে কি দারুণ মোহে;তোমার কিছু হলে তো-
আমি এর পরে আর কিছু বলতে দিবো না আমি!
হাত বসিয়ে দিবো তোমার ঠোঁটে-
অনভিজ্ঞভাবে চুমু দিয়ে বসবে আমার হাতে।
রাতের আকাশ কাল-জ্ঞানহারা আমি ,পেয়েছি শুধু
তোমার রূপ-রস-গন্ধ,
তাই বিচূর্ণীত শিল্পচেতনায় নত হয়েছি তোমারি কাছে।
আমি নির্দিষ্ট বলয়,বৃত্ত,বৈভব,উৎকর্ষতার মায়াবী আঁচলে
তোমায় বেঁধে রাখতে পারি বলেই
কবিতা তুমি সংজ্ঞাহীন।
দুপুরের লাল সূর্য শুধুই তোমার সুবর্ণ ভালোবাসার স্নিগ্ধতা ।
তোমার প্রতিটি শব্দে মাতাল হয়েছি-
প্রতিটি মুহূর্তেই বলেছি;-শুধু তোমাকেই চাই!
বিনিদ্র রাত কাটিয়েছি তোমাকেই ভেবে-
বলেছি কত কাছে আশার কথা-
বারে বারে বলেছি তুমি ছাড়া আমি অর্থহীন-
একবার শুধু খুঁজে দেখো আমায়!
পৃথিবীর দুর্লভ সব কিছু এনে দিবো-তোমার জন্য!
নিজে হারিয়ে ঠাই নেবো বিলুপ্তদের তালিকায়!
তবুও পরতে দেবো না তোমার দেহে-একটা সামান্য আঁচড়ও!
এতো কিছুর পরো যদি বলো- ঋণগ্রস্ত পৃথিবী;
হাতে সিদ্ধান্ত গ্রন্থ চলছে গণনার পুনরাবৃত্তি,
গতি পাল্টায় নক্ষত্ররা কত অপ্রান্তিক চেষ্টা!
ভাঙ্গছে তোমার অভিমান!গভীর হচ্ছে সম্পর্ক!!
প্রতিবারের মতো বলছি ‘ভালোবাসি শুধু তোমায়’-
তোমার অস্তিত্ব মিশে একা-কার হচ্ছে
প্রতিটি লেখার প্রতিটি অক্ষরে!কাব্য ।।

No comments:
Post a Comment