Saturday, January 9, 2016

শহর থেকে দূরে

শহর থেকে দূরে
----- সেলিনা জাহান প্রিয়া-----
শুধু একবার আমাকে নিয়ে যাবে শহর থেকে দূরে
শহর শুধু ইট পাথরের সুন্দর এক যাযাবর জিবন।
রাতের চাঁদ দিনের সূর্যের কোন প্রেম দেখি না
চন্দ্র সূর্য প্রিয় দিঘী ঘাস ফুলের জীবন দেখি না
সবাই যেন ভিন্ন গ্রহের অজানা সব জিবন্ত প্রাণী
মর্মাথ বুঝার এ উত্তম সময় আমাকে গ্রামেই দিবে ।
কুয়াশার আস্তিন সরিয়ে পথের ধুলো মাখা পথে
শাদা মেঘ ,নরম রোদ, হিম হাওয়া মাখা পথ
গ্রামের বিস্তৃন সবুজে নীলা কাশের মিতালি ।
ঘরগৃহস্থীর সামষ্টিকতায় এক ধ্যান মগ্ন সকাল
যেন বিস্তৃত জিবরান নিভৃত জীবনের পাঠ
কার্তিক প্রারম্ভে ঘাসের লাবণ্যে জীবনানন্দ...
উড়ে উড়ে আসে পরশ্রীকাতর রাজা রাণীর গল্প ।
শুধু একবার আমাকে নিয়ে যাবে শহর থেকে দূরে
শহর শুধু ইট পাথরের সুন্দর এক যাযাবর জিবন।
ইচ্ছে মনে শুধু দূরেই তাকিয়ে থাকি সবুজের আশায়
দূরাকাশ,দূরমেঘ আমায় ভাসিয়ে নিয়ে যায় দূর গায়ে
কেটে যাওয়া ঘুড়ির আমি বাতাসে ভেসে ভেসে যেতে চাই
অনাবিল দূর রৌদ্রের ভেতর হিজল তমাল শিমুলের গায়
দূর পাখির গান, ঘাস ফরিং , রাখালের বাঁশীর সুর
সন্ধ্যায় কিশোর কিশোরীর শোরগোল জেগে উঠে বাড়ী
মেঠো পথ, সীমের বীচি আর পুঁই চিংড়ি মাছের ঝোল..
কাঁচা মসলায় হাতে সেখানে রচে অনন্ত আনন্দের ক্ষেত।
গ্রামের অলস দূপুর এখনো বেঁচে আছে ধান শুখনো উঠানে
জাম জামরুল করমচার কাঁঠালের মুচি লংকা বাটা বেশ মজা
মাইলের পর মাইল,ক্রোশ পেরিয়ে দূরের অনন্ত হাতছানি
সরিষার ফুল পাতা না জানি কবে সে কাল আসবে ।
বৃষ্টি আর জোছনার সঙ্গমে আকাশ কামিনী আদ্র আলোয়
ডালার মত সেজে আছে শরত যামিনী তালপাতা ঘাসফুল
চঞ্চল হাওয়ার দূরদেশী শূন্যতা চলে গেছে কবে বিহঙ্গিনী
শহরের ভাঁটফুল পথ ধরে এগুচ্ছে জীবন আর সখ
সারি সারি নিপুণ দালানে ব্যাঙাচির মত ডাকে কাক
বাঁশঝাড়ে জোনাকি মোড়ানো শরত যামিনী দেখি না
তীব্র শিহরণ তোলে একের পর এক কষ্ট বুক বেঁধে যায় ।
র্বাজারের পরিত্যক্ত টবে বেড়ে উঠা মেহেদী রঙের আশা
মরিচের চারা, এই চারপাশে যা আছে প্রশান্তির বৃত্ত মায়া
শুধু একবার আমাকে নিয়ে যাবে শহর থেকে দূরে
শহর শুধু ইট পাথরের সুন্দর এক যাযাবর জিবন।

No comments:

Post a Comment