Tuesday, January 5, 2016
শীতল কুয়াশা
--- সেলিনা জাহান প্রিয়া---
আঁধারের গায়ে উজ্জ্বল আলো জ্বেলে সেই কবের শীতে
কুয়াশা আমার টিনের চালে টুং টাং শব্দ করেছিল।
কতজন আসে, কতজন যায় শীতের শেষে বসন্ত
কতজনেই বা ভাসে মনের সুখের দোলায় এ বসন্তে ।।
অগনিত শিশির কনা আমার পায়ে লেপটে দিয়েছিল
সেই কবে বিশালকুয়াশা দূর্বা ঘাসে এক সমুদ্র পথ ।
একটা ছবি,কালো চশমার চোখ,দুরন্তপনা আবেগি মন
জানি না কেনো সে হেসেছিলো সেই মন ভোলানো হাসি।
নিজের অজান্তেই গভীর রাতে একটা প্রেমের কবিতা লিখি
অনুভূতি বলে আসলে কিছুই ছিলনা সবটুকুই মরীচিকা।
আমিও এক নির্বোধ সারাটা বেলা স্বপ্ন দেখে দেখে চলি
সাঁঝের বেলা উপলব্ধি করি সবটাই ছিল এক রাশ কুয়াশা।
রং ছড়িয়ে যাওয়া আকাশে নির্বাক তাকিয়ে একা ভাবতে
কালো অন্ধকারে নিজের প্রতিবিম্ব হয় নিজের অচেনা ।
শুধু স্বপ্নের জাল বুনে; পাতা ঝরার মতো চেয়ে চেয়ে দেখা
নাকি সময়ের সাথে মিশে গেছে সেই স্মৃতির কুয়াশা ।
ভেব না তুমি, আজ এই কুয়াশার ভেজা মাটিতে আমি একা
শেষ আলিঙ্গনে বলেছিলাম আমি,জীবনে থাকব তোমার পাশে ।।
পৌষ এল বলে,ঠান্ডা নাকি একটু বেশী কুয়াশাও একটু বেশী
ফালি ফালি শিশির ভেজা কুয়াশার গায়ে উজ্জ্বল আলো জ্বেলে ।
ঘন কুয়াশার চাদরে, শিশির ভেজা ঘাস ধুলো আমায় কাছে ডাকে
যেন তারই চাদর জড়ানো গায়ে শীতল কাঁপন আলগা চুলে ।
শিশিরে চুল ভিজে সারা গায়ে, কুয়াশার প্রলেপ চোখে মুখে
সরল সচ্ছতার বিনর্ম আবেগ ছড়ানো মায়া তারে খুঁজে
শীতল কুয়াশার শিশিরে শত শত ফোটা টুং টাং শব্দে
এমন নন্দন নেশা আগন্তক বুঝে হিমেল ভালবাসা তাঁর জন্য ।।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment